|

Advertisement
×

সাময়িক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের ২টি লাইনের উৎপাদন

বৃহস্পতিবার, ২০ মে ২০২১   প্রিন্ট   ৪৫১ বার পঠিত

সাময়িক বন্ধ থাকবে আরএকে সিরামিকসের ২টি লাইনের উৎপাদন

যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের সময় টাইলস উৎপাদনের সাময়িক বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের ২টি লাইনের কাজ। এ কোম্পানির টাইলস উৎপাদনের ৪টি লাইনের মধ্যে ২টি লাইনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের কাজ করা হবে। আগামীকাল ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত এই কাজ চলবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই সময়ে কোম্পানির স্যানিটারি প্লান্টের যন্ত্রপাতিও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তবে কোম্পানির অপর দুই টাইলস প্লান্টের (লাইন-৩ ও লাইন-৪) উৎপাদন চালু থাকবে। যেখানে স্যানিটারি ওয়্যার প্লান্ট উৎপাদনের ৬০ শতাংশ সক্ষমতা রয়েছে।

আরএকে সিরামিকস উৎপাদন লাইন রক্ষণাবেক্ষনের কাজ শেষে উৎপাদন শুরুর ঘোষণা দেবে।

Facebook Comments Box

Posted ০৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com