|

Advertisement
×

সালেহ স্টিলে বিনিয়োগ করার সিদ্ধান্ত এসএস স্টিলের

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

সালেহ স্টিলে বিনিয়োগ করার সিদ্ধান্ত এসএস স্টিলের

সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি প্রথম পরযায়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ এসএস স্টিলে নতুন শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি সালেহ স্টিলের প্রায় ৯৯ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে। আরও ১৩৪ কোটি টাকা কোম্পানির কারযক্রম পরিচালনার জন্য বিনিয়োগ করা হবে।
জানা গেছে, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত। বাংলাদেশে সালেহ স্টিলের সুনাম রয়েছে। সুনামের সাথে দেশে স্টিল ব্যবসা পরিচালনা করছে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ। বছরে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন স্টিল উৎপাদনের ক্ষমতা রয়েছে সালেহ স্টিলের। সালেহ স্টিলে বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির বছরে প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভার বাড়বে। যা কোম্পানির মুনাফা বাড়াতে সাহায্য করবে।
এসএস স্টিল নিজস্ব অর্থায়ন এবং পরিচালকদের শেয়ার মানি ডিপোজিট থেকে সালেহ স্টিলে বিনিয়োগ করবে।
কোম্পানিটি ইজিএম সংক্রান্ত তারিখ সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com