|

Advertisement
×

সিএপিএমের ২ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সোমবার, ০৫ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫৭০ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ফান্ডটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৫৭ টাকা। আর ৩০ জুন ২০১৯ ফান্ডটির বাজার দর অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৩০ টাকায়।

ফান্ডটির লভ্যাংশ বিতরণে ইউনিটহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। অন্যদিকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডটি ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৯৮ টাকা। আর ৩০ জুন ২০১৯ ফান্ডটির বাজার দর অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৮১ টাকায়।

ফান্ডটির লভ্যাংশ বিতরণে ইউনিটহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।

Facebook Comments Box

Posted ০২:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com