|

Advertisement
×

সিদ্দিকুর ও মহিউদ্দিনকে সিএসইর পরিচালক নির্বাচিত করেছে শেয়ারহোল্ডাররা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৭৭ বার পঠিত

সিদ্দিকুর ও মহিউদ্দিনকে সিএসইর পরিচালক নির্বাচিত করেছে শেয়ারহোল্ডাররা

এস. আর. ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান ও আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনকে (এফসিএমএ) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক নির্বাচিত করেছে শেয়ারহোল্ডাররা। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএসইর আয়োজিত ২৫তম বার্ষিক সাধারন সভায় (এজিএম) ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। সিএসইর চট্টগ্রামে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম। এবার সিএসই এর বার্ষিক সাধারন সভা বিএসইসি এর নির্দেশনা অনুযায়ী (অর্ডার, তারিখ-১১ জুন ২০২০) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন করেছে।

এ বার্ষিক সাধারন সভায় সিএসই এর পরিচালক প্রফেসর এস এম সালামাত উল্লাহ ভুইয়া, এম এ মালেক, এস. এম. আবু তৈয়ব, সোহেল মোহাম্মদ শাকুর, মো. লিয়াকত হোসেইন চৌধুরী, এফসিএ, এফিসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, মির্জা সালমান ইস্পাহানি, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, শাহাজাদা মাহমুদ চৌধুরী, মোহাম্মদ ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং কোম্পানি সচিব রাজীব সাহা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর শেয়ারহোল্ডারদের নির্বাচনও ডিজিটাল প্ল্যাটর্ফম ব্যবহার করে সম্পন্ন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com