বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিলিন্ডার প্রতি এলপি গ্যাসে কমলো ৮৫ টাকা

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৪৬ বার পঠিত

সিলিন্ডার প্রতি এলপি গ্যাসে কমলো ৮৫ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম ১২ কেজি সিলিন্ডারে ৮৫ টাকা কমানো হয়েছে।

নভেম্বরে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১ হাজার ৩১৩ টাকা। তা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক আদেশে মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। নতুন এ দাম শুক্রবার  (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, প্রতি কেজির মূল্য মুসক ব্যতিত ৯৫ দশমিক ৯১ টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ১০২ দশমিক ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ৪ নভেম্বর এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছেছিল।

/এস

Facebook Comments Box

Posted ০৬:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com