বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ প্রিন্ট ৪৮৭ বার পঠিত
‘জাগো নারী জাগো বহ্নি শিখা’- কাজী নজরুল ইসলামের কালজয়ী গান। এই জাগরণের গানটি নতুন আঙ্গিকে নিয়ে আসছেন নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিস। নারী মুক্তির চিন্তা, সমাজে নারীর সম্মান ও তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নিয়েছেন সুস্মিতা।
গানটির সংগীত আয়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। তিনি বলেন, ‘এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সংগীত আয়োজন করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির মিউজিক ভিডিওতে আছে নাচের ব্যবহার। হৃদয় শেখের নৃত্যে ফুটিয়ে তোলা হয়েছে নারী অধিকারের নানান মুহূর্ত।
সুস্মিতা আনিস বলেন, ‘চারিদিকে নারীদের উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান। নজরুলের গান অনুপ্রেরণা যোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দারুণ এক শক্তি।’
নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ।
আজ ১৯ নভেম্বর গানটি প্রকাশ হবে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।
Posted ০২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com