অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৬৫ বার পঠিত
আজ ২৮ নভেম্বর উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর সূচকের একটানা পতন ঘটলেও উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২.৫৯ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬.৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৬.২৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৬০১ টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৯৯৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৬ শতাংশ বা ৫৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৭.৯৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৬.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯১৭.৪২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩২৯ টির, কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত রয় ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮৩.২৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১৬ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৮৮৫ টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৭৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৫১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২ কোটি ৫৯ লাখ ০১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৬২.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩২.৩০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৭৮ টাকা।
Posted ০৬:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com