নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ প্রিন্ট ১৮৭ বার পঠিত
আজ ২৫ জুলাই সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্স সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১২টা ৩৫মিনিট থেকেই সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১.০৩ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬২.৩৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ১২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫৮২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৪ জুলাই ডিএসইতে ১৪ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৫৫৬টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৮০২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৩ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ২০.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭০১.৫৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ২৫ লাখ ০৫ হাজার ৬৭২ টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৭ লাখ ২ হাজার ৮৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৫৮ লাখ ০৩ হাজার ৫৮৩ টাকা।
Posted ০৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com