শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোমবার, ২০ জুন ২০২২   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফমে সোমাবার (২০ জুন) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, এনডিসি, পিএসসি এসময় অন্যান্য পরিচালকসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগে. জেনারেল (অব.) শফিক শামিম এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

কোম্পানি সচিব এম এম সাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিস্থিতির বিবরণ দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগে. জেনারেল (অব.) শফিক শামিম।

আলোচ্য বছরে কোম্পানির বার্ষিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রস প্রিমিয়াম ২০২০ সালের তুলনায় ১৯ কোটি ৯৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২০২১ সালে ৭৮ কোটি দুই লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিলো ৫৮ কোটি ৫ লাখ টাকা। এছাড়া অবলিখন মুনাফা ২০২১ সালে ১ কোটি ৪১ লাখ বৃদ্ধি পেয়ে আট কোটি নয় লাখ হয়েছে যা ২০২০ সালে ছিল ছয় কোটি ৬৮ লাখ টাকা প্রায়। ২০২১ সালে কোম্পানির করপরবর্তী মূনাফা প্রায় ৩০ লাখ টাকা কমে হয়েছে প্রায় ১০ কোটি ৬১ লাখ টাকা যা ২০২০ সালে ছিল ৯ কোটি ৪২লাখ টাকা। এদিকে কোম্পানির ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সম্পদ বেড়ে ১৩৮ কোটি ১৮ লাখ টাকা হয়েছে। যা ২০২০ সালে ছিল ৯৭ কোটি ৮২ লাখ টাকা।
বছর শেষে কোম্পানির মুনাফা হিসেবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৩ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৬.৯৯ টাকা।

আগের বছর ইপিএস ও এনএভি ছিল যথাক্রমে ৩.৯৩ টাকা এবং ২১.০৯ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পর্যালোচনান্তে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা সভায় উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অন্যান্য কর্মসূচীর সাথে অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ০৫:৫১ অপরাহ্ণ | সোমবার, ২০ জুন ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com