সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরুর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৫০৪ বার পঠিত

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরুর তারিখ নির্ধারণ

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী ৩ থেকে ৮ অক্টোবর আবেদন জমা দেয়া যাবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১১ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস ক্রয়, তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুন:মূল্যায়ণ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে ২.৬৫ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com