|

Advertisement
×

সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৮৬৩ বার পঠিত

সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ১৮ ডিসেম্বর ২০১৯ বরিশাল শহরের বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান একেএম আজিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান, পরিচালক রোজী রহমান, স্বতন্ত্র পরিচালক নুসরাত হাফিজ, পরিচালক আবরার রহমান খান, নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসাইন, প্রকল্প পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ, সিএফও মো. মোস্তফা। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মনির হোসাইন। এছাড়া সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট টার্নওভার ৮৫ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রোস প্রফিট হয়। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু ২৯ টাকা ৪৪ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com