|

Advertisement
×

সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির, মোতালেব ভাইস চেয়ারম্যান

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯   প্রিন্ট   ৭১৭ বার পঠিত

সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির, মোতালেব ভাইস চেয়ারম্যান

পরিচালনা পর্ষদের ১২৩তম সভায় সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে পুনরায় সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং মো. মোতালেব হোসেনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বিশিষ্ট উদ্যোক্তা শেখ কবির হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান। তিনি সিডিবিএল ও ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান। তিনি কাবিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইর পরিচালক।

এ ছাড়া তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস, ইসলামী আই হাসপাতালের ভাইস চেয়ারম্যান। এর আগে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক ছিলেন। এসব দায়িত্ব পালনের বাইরেও তিনি বিভিন্ন স্কুল-কলেজের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন বিশিষ্ট শিল্পপতি এবং এমএইচ জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সামাজিক কার্যক্রমে নিয়োজিত।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com