|

Advertisement
×

সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির, ভাইস-চেয়ারপারসন মোতালেব

বুধবার, ২৮ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির, ভাইস-চেয়ারপারসন মোতালেব

সম্প্রতি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ১২৭তম ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে কোম্পানির চেয়ারপারসন ও মো. মোতালেব হোসেনকে ভাইস-চেয়ারপারসন পুনর্নির্বাচিত করা হয়।

শেখ কবির হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান। এছাড়া তিনি সিডিবিএল এবং ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘কাবিকো লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস, ইসলামী আই হাসপাতালের ভাইস-চেয়ারম্যান।
এর আগে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক ছিলেন। এছাড়াও শেখ কবির হোসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত।

ভাইস-চেয়ারপারসন মো. মোতালেব হোসেন বিশিষ্ট শিল্পপতি এবং এমএইচ জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও মোতালেব হোসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত।

Facebook Comments Box

Posted ০৪:২০ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com