রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সোনার বাংলা ক্যাপিটালের এমডি ইমাম হোসাইন ইন্তেকাল করেছেন

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৪০ বার পঠিত

সোনার বাংলা ক্যাপিটালের এমডি ইমাম হোসাইন ইন্তেকাল করেছেন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাম হোসাইন সোমবার (২৫ সেপ্টেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তথ্য মতে, চলতি বছরের গত ১৫ জুলাই ইমাম হোসাইনকে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও পদে নিয়োগের জন্য অনুমোদন দেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইমাম হোসাইন ২০০১ সালে সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার বিভাগের প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ শুরু করেন। এক সময়ে তিনি এই বিভাগে প্রধানের দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটালের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ০৮:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com