বিবিএনিউজ.নেট
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৮১৭ বার পঠিত
৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে আইসিবি। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯৭ পয়সা। ৩০ জুন সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৪ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৪ টাকা ৫৪ পয়সা।
এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির সম্মিলিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। ৩০ সেপ্টেম্বর সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ১৩ পয়সা।
২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন আইসিবির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরেও একই হারে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার আইসিবি শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৪ টাকা ৭০ পয়সা। সমাপনী দর ছিল ৬৫ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৬৪ টাকা ১০ পয়সা থেকে ১৩৯ টাকার মধ্যে ওঠানামা করেছে।
Posted ০২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com