Ad
x

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে গুলজার আহমেদ

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩২৫ বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে গুলজার আহমেদ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্য ও দেশের অন্যতম পরিচিত জুয়েলারি ব্র্যান্ড আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২১তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

শিক্ষা জীবন সম্পন্ন করার পর গুলজার আহমেদ পারিবারিক ব্যবসা আপন জুয়েলার্সে যুক্ত হন এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটিকে একটি সুপরিচিত ও আস্থাশীল ব্র্যান্ডে পরিণত করেন। আপন পরিবারের সম্মিলিত উদ্যোগে বর্তমানে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নয়টি জুয়েলারি শোরুম পরিচালিত হচ্ছে। তিনি চার দশকেরও বেশি সময়ের ব্যবসায়িক অভিজ্ঞতায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন।

বর্তমানে তিনি ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেএমইএ)-এর প্রথম সহ-সভাপতি এবং এফবিসিসিআইয়ের জেনারেল বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সদস্য, আপন স্কেপের প্রধান উপদেষ্টা এবং গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির উপদেষ্টা হিসেবেও যুক্ত রয়েছেন। এর আগে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী গুলজার আহমেদ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

 

Facebook Comments Box

Posted ০৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com