|

Advertisement
×

স্ত্রীর মামলায় কারাগারে শওকত আলী ইমন

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৯ বার পঠিত

স্ত্রীর মামলায় কারাগারে শওকত আলী ইমন

জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেফতার হয়েছেন। স্ত্রী রিদিতা রেজার দায়ের করা নারী নির্যাতন মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালককে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মনিরুল ইসলাম।

শনিবার রাত সাড়ে ১০টায় তিনি জানান, শওকত আলী ইমনকে শুক্রবার তার ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করে রাজধানীর রমনা থানা পুলিশ। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মনিরুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার স্বামী শওকত আলী ইমনের নামে একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com