শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল টিউবস

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল টিউবস

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের বছরও শেয়ার প্রতি আয় ছিল ৬ পয়সা।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৩ টাকা ১২ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com