|

Advertisement
×

স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে যমুনা অয়েল

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৫৪ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে যমুনা অয়েল

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২০ জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল। আগামী ২৩ জানুয়ারি রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১৮ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ১৮০ টাকা ৮৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মার্চ ২০২২ তারিখ বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com