Ad
x

স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে বিএটিবিসি

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে বিএটিবিসি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২ মার্চ স্পট মার্কেটে লেনদেন হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ার। রেকর্ড ডেটের কারণে ৩ মার্চ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এর আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৭২ টাকা। আগের বছর ছিল ২০.১৬ টাকা। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪.৭৩ টাকা। আগের বছর ছিল ২৭.৮১ টাকা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮.১৩ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

Posted ১২:১২ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com