নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ২১ জুন ২০২৩ প্রিন্ট ৩৪৭ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৫ জুন স্পট মার্কেটে লেনদেন করবে ৩ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ জুন এই ৩ প্রতিষ্ঠানে লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং : ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ০৫ পয়সা। আগের বছর কোম্পানিটির লোকসান হয়েছিল ৯ টাকা ২৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৬২ টাকা ২৪ পয়সা।
আগামী ১৭ জুলাই সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৬২ টাকা ৬৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ২০২৩।
প্রিমিয়ার ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড : প্রতিষ্ঠানটি অর্ধবার্ষিকীর (২৭ ডিসেম্বর,২২-২৬ জুন, ২৩) সময়ের জন্য ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
Posted ০৩:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com