নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৯ মে ২০২৩ প্রিন্ট ৩১০ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৩১ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ইসলামিক ফাইন্যান্স। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০১ জুন এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৫৬ পয়সা।
আগামী ২৬ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন