নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ০৫ জুন ২০২৩ প্রিন্ট ৩৭৯ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০৭ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ২টি হলো- ওয়ান ব্যাংক লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেড।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৮ জুন এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এনসিসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৩।
ওয়ান ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৩।
Posted ১২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com