নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ প্রিন্ট ৩০৩ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামী ১১ ও ১২ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে গ্লোবাল ইন্স্যুরেন্স। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ জুন এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।
আগামী ৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com