|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৫৬ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। এগুরো হলো- প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড এবং সি অ্যান্ড এ টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ২টির মধ্যে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২৭ জুলাই পর্যন্ত প্রাইম ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকে ৩০ এপ্রিল।

অপরদিকে ৩০ জুলাই স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পর্যন্ত সি অ্যান্ড এ টেক্সটাইল।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫১ পয়সা।

আগামী ২০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

সি অ্যান্ড এ টেক্সটাইল : কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ১০ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৫ টাকা ০৭ পয়সা।

আগামী ৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com