নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৮৫ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ সেপ্টেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫১ শতাংশক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা (ডাইলুটেড)।
আগের বছর ইপিএস ছিল ১৩ টাকা ৬৭ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৬৮ পয়সা।
আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ৭৬ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৫ টাকা ৫ পয়সা।
আগামী ১২ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন