|

Advertisement
×

হিমাদ্রির শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ

শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২৯৫ বার পঠিত

হিমাদ্রির শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের হিমাদ্রি লিমিটেডের অস্বাভাবিক হারে শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, হিমাদ্রির শেয়ার দর অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল হতে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের উপর এই তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি।

গত ৩০ আগস্ট ডিএসইকে তদন্ত করতে বিএসইসি নির্দেশ দিয়েছে। বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে পত্র মারফত ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮.৮০ টাকা। আর ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৩ হাজার ৬৯.২০ টাকায় দাঁড়ায়।

এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৩ হাজার ৩০.৪০ টাকা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com