নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ প্রিন্ট ২৬৬ বার পঠিত
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লন্ডন প্রবাসী ৭ পরিচালক বীমা গ্রাহকদের সাথে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে মাগুরা জেলার সিআর মামলায় আপোষ করার শর্তে জামিন পেয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী অলিক কুমার বিশ্বাস গণমাধ্যমকে এই তথ্য জানান। গ্রেফতারকৃত ৭ আসামী, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আবদুর রব, পরিচালক কামাল মিয়া, পরিচালক আবদুর রাজ্জাক, পরিচালক আবদুল আহাদ, পরিচালক জামাল উদ্দিন এবং পরিচালক আবদুল হাই। গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
আসামীদের বিরুদ্ধে বীমা গ্রাহকদের দায়েরকৃত মাগুরা জেলার সিআর মামলা নং- ২২৭, ২২৮, ২২৯, ২৩০/২২ এবং ধারা নং ৪০৬ ও ৪২০।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মাগুরার শালিখা আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমনা পাল এ আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অলিক কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,২১ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় থেকে বীমা কোম্পানিটির লন্ডন প্রবাসী ৭ পরিচালককে গ্রেফতার করে পুলিশ। ওইদিন থেকে গ্রেফতারকৃত আসামীরা কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রিয় কারাগারে আছেন।এরপর গত ২৬ সেপ্টেস্বর আসামীদের জামিন আবেদন মাগুরার শালিখা আমলী ম্যাজিস্ট্রেট আদালতের নাকচ করা হয়। একই সঙ্গে আসামীদের উক্ত আদালতে হাজির করতে বলা হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) মাগুরার শালিখা আমলী ম্যাজিস্ট্রেট আদালতের আসামীদের স্ব-শরীরে হাজির করার নির্দেশ দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী অলিক কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামীরা আজ আদালতে স্ব-শরীরে হাজির আপোষের আবেদন জানান। পরে তাদেরকে বেধে দেওয়া শর্তে জামিন দিয়েছেন আদালত। মামলার বাদী পক্ষ আদালতকে জানান, টাকার জন্য এই মামলা করে ছিলাম আসামীরা টাকা দিয়ে দিলে আমরাও মামলা তুলে নেব। তিনি আরও জানান, ৮জনের বিরুদ্ধে বীমা গ্রাহকদের পক্ষ থেকে মাগুরা জেলা আদালতে ফৌজদারি দন্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার অপর আসামী মো. ফয়জুল হককে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।
Posted ০৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com