Ad
x
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দখলে প্রায় ৪৮ শতাংশ বাজার; ডিজিটাল প্ল্যাটফর্ম, ই-কমার্স ও এআই প্রযুক্তি প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি

এমবেডেড ইন্স্যুরেন্সের ১.৪৬ ট্রিলিয়ন ডলারের বাজার সম্ভাবনা

সোমবার, ২০ জুলাই ২০২৬   প্রিন্ট   ৭৫ বার পঠিত

এমবেডেড ইন্স্যুরেন্সের ১.৪৬ ট্রিলিয়ন ডলারের বাজার সম্ভাবনা

বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারিত হচ্ছে এমবেডেড ইন্স্যুরেন্স বাজার। একাধিক গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ১৪৩.৮৮ বিলিয়ন মার্কিন ডলারের এই বাজার ২০৩৪ সালে বেড়ে ১.৪৬ ট্রিলিয়ন (১,৪৬৪.৪২ বিলিয়ন) ডলারে পৌঁছাবে। ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত এ খাতের বার্ষিক গড় প্রবৃদ্ধি হবে ৩০.৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বৈশ্বিক এমবেডেড ইন্স্যুরেন্স বাজারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় (এপ্যাক) অঞ্চলের অংশ ছিল ৪৭.৬ শতাংশ, যা বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক বাজার।

এমবেডেড ইন্স্যুরেন্স হলো এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো পণ্য বা সেবা কেনার সময় আলাদা আবেদন ছাড়াই তাৎক্ষণিকভাবে বীমা সুবিধা যুক্ত করা হয়। যেমন-ভ্রমণ, পণ্য ডেলিভারি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় সংশ্লিষ্ট বীমা একই লেনদেনের অংশ হিসেবে যুক্ত হয়। এ প্রক্রিয়ায় এপিআই এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বীমা কোম্পানিগুলো ই-কমার্স, ফিনটেক, ট্রাভেল ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকে।

বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ই-কমার্সের দ্রুত বিস্তার, গ্রাহকদের ব্যক্তিকেন্দ্রিক ও প্রয়োজনভিত্তিক বীমার চাহিদা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্সের অগ্রগতি এই বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। এসব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ও উপযোগী বীমা পণ্য প্রদান সম্ভব হচ্ছে।

বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অনেকে এপিআই ভিত্তিক সমাধানের মাধ্যমে মোবিলিটি, ই-কমার্স, ফিনটেক ও ভ্রমণ খাতে বীমা সেবা সম্প্রসারণ করছে। পাশাপাশি স্থানীয় অংশীদারিত্ব ও নিয়ন্ত্রক সংস্থার ‘রেগুলেটরি স্যান্ডবক্স’ ব্যবহারের মাধ্যমে নতুন দেশে কার্যক্রম বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, সাইবার এবং গিগ-ইকোনমি খাতেও নতুন বীমা পণ্য চালু করছে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল অর্থনীতির বিস্তারের সঙ্গে এমবেডেড ইন্স্যুরেন্স ভবিষ্যতে বৈশ্বিক বীমা শিল্পের অন্যতম প্রধান প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠবে।

Facebook Comments Box

Posted ০৮:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com