|

Advertisement
×

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ৩৫১ বার পঠিত

২ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে ২ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি ২টিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানি ২টি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, কর্ণফুলি ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২১ আগস্ট ছিল ৩১ দশমিক ৭০ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ১০ টাকায়। অর্থাৎ এই ২০ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ২১ আগস্ট ছিল ৩৯ দশমিক ৮০ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৫ দশমিক ৯০ টাকায়। অর্থাৎ এই ২০ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬ দশমিক ১০ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

 

Facebook Comments Box

Posted ০২:০৫ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com