|

Advertisement
×

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ০২ জুলাই ২০২৩   প্রিন্ট   ২৭৮ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- বিডি সার্ভিস এবং ফু ওয়াং সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বিডি সার্ভিস: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১৪ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ৬৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩৯ টাকা ৯৮ পয়সা।

ফু ওয়াং সিরামিক: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৬ পয়সা।

এদিকে, তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৯০ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩০ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com