শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ২০ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড এবং ফারইস্ট ফিন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড : গত ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১০ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ২০ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ২ টাকা ১৫ পয়সা।

ফারইস্ট ফিন্যান্স লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ৫ টাকা লোকসান হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির লোকসান হয়েছে ২ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৬ টাকা ৮৩ পয়সা।

গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল মাইনাস ৪০ টাকা ৬৩ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০২:৫০ অপরাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com