|

Advertisement
×

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   প্রিন্ট   ৩৩৭ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েচে। কোম্পানিগুলো হলো: প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে এই ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫১ পয়সা।

আগামী ২০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০১ পয়সা।

আগামী ২৩ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডিট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com