Ad
x

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১   প্রিন্ট   ৬২১ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের হিসাববছরে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৫ পয়সা।

আগামী ২৮ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

Facebook Comments Box

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com