নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৯১ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড পাঠিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- এপেক্স ফুটওয়্যার এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে
সমাপ্ত হিসাব বছরে অ্যাপেক্স ফুটওয়্যার ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ স্টক।
অপরদিকে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড
বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ ক্যাশ।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন