নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ২৫ জুন ২০২৩ প্রিন্ট ৪৩৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ স্থগিত করা হয়েছে। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের বোর্ড সভা ২৪ জুন, সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
এদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আজ ২৫ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।
Posted ০১:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন