Ad
x

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   প্রিন্ট   ২৪৬ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামী ১১ জুন ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ২টি হলো- ওয়ান ব্যাংক লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেড।

এনসিসি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৩।

ওয়ান ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৮৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ আগস্ট ২০২৩।

 

Facebook Comments Box

Posted ১২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com