|

Advertisement
×

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রবিবার, ২৭ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৫৭ বার পঠিত

২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর আগামীকাল ২ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। এগুলো হলো- কে অ্যান্ড কিউ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারের তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোম্পানিটির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি বিদ্যমান ৫ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা থেকে ৬ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৩০৯ টাকা বাড়াবে। এজন্য কোম্পানিটি ১৭ লাখ ৮ হাজার ২৭৫টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

প্রতিষ্ঠানটি ১০ টাকা দরে শেয়ার ইস্যুর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা উত্তোলন করবে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৭ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com