নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ এপ্রিল ২০২১ প্রিন্ট ৩৮৪ বার পঠিত
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন। কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আজ এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে গত ২১ ও ২২ এপ্রিল স্পট মার্কেটে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড। এর আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ৫০ শতাংশ লভ্যাশ কমেছে।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ আইএফআইসি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৭৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ০২ পয়সা।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৪ হাজার কোটি টাকা এবং এক হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা।
এ কোম্পানির ১৬১ কোটি ৯৮ লাখ ৭৩ হাজার ৮৬৮টি শেয়ারের মধ্যে ৪.১১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩২.৭৫ সরকার, ২৩.১৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৭৪ শতাংশ বিদেশি এবং ৩৯.২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
অপরদিকে, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড। এর আগের বছর অর্থাৎ ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় লভ্যাংশ বেড়েছে ১.৫০ শতাংশ।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ।
৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২৩ টাকা ৪৬ পয়সা।
ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২ হাজার ৫০০ কোটি টাকা এবং এক হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০২ কোটি ৮৫ লাখ টাকা। এ কোম্পানির ১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি শেয়ারের মধ্যে ৩৯.০২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩৩.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৫৪ শতাংশ বিদেশি এবং ২৭.১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com