নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৬ মে ২০২৩ প্রিন্ট ২৪২ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ২ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড : সংশ্লিষ্ট ইউনিটধারীদের জন্য ৪.২৫ শতাংশ ডিভিডেন্ড করেছে। অর্থাৎ ইউনিট প্রতি ফান্ডটির ইউনিটধারীরা ডিভিডেন্ড পাবেন ৪২ পয়সা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ৫ জুন রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।
এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড : ফান্ডটি সংশ্লিষ্ট ইউনিটধারীদের জন্য ০.৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ইউনিট প্রতি ফান্ডটির ইউনিটধারীরা ডিভিডেন্ড পাবেন ৬ পয়সা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ ৩১ মার্চ ২০২৩ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ১ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ৫ জুন রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন