|

Advertisement
×

২ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির সম্মতি

বুধবার, ৩১ মে ২০২৩   প্রিন্ট   ২২১ বার পঠিত

২ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির সম্মতি

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ড অনুমোদনের আবেদনে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক ২টি হলো- এনসিসি ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড : ব্যাংকটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকটি আলোচ্য বছরে ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ স্টক।

কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট এখনও নির্ধারণ করা হয়নি।

এনসিসি ব্যাংক লিমিটেড : ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকটি আলোচ্য বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর অর্ধেক স্টক।

কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট এখনও নির্ধারণ করা হয়নি।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com