নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০২ আগস্ট ২০২৩ প্রিন্ট ২৪৬ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের স্টক ডিভিডেন্ড বিওতে প্রেরণ করা হয়েছে। ব্যাংক ২টি হলো- সোস্যাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার আজ ২ আগস্ট ও সিটি ব্যাংকের শেয়ার গত ৩১ জুলাই বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে সোস্যাল ইসলামী ব্যাংক ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর সিটি ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস।
Posted ০১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন