|

Advertisement
×

৩ কোম্পানিন শেয়ার লেনদেন শুরু

বুধবার, ১০ মে ২০২৩   প্রিন্ট   ৩২৩ বার পঠিত

৩ কোম্পানিন শেয়ার লেনদেন শুরু

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- রিংশাইন টেক্সটাইল, প্রগতী ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক।

সিটি ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৫ পযসা।

আগামী ০৪ জুলাই ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

প্রগতী ইন্স্যুরেন্সে : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮৪ পযসা।

আগামী ৮ জুন ২০২৩ বেলা সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

রিংশাইন টেক্সটাইল মিলস লিমিটেড : কোম্পানিটি সমাপ্ত হিসাববছরে (৩০ জুন, ২০২১) বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। আলোচ্য বছরে কোম্পানিটির লোকসান হয়েছে।

সর্বশেষ হিসাববছরে (২০২১) রিংশাইনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ঋণাত্মক। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ঋণাত্মক ১ টাকা ৪৬ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫১ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com