Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

রবিবার, ১৬ জুলাই ২০২৩   প্রিন্ট   ২৬৩ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই ৩ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯১ পয়সা দায়।

প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ০২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭৪ পয়সা।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৭ পয়সা।

 

 

Facebook Comments Box

Posted ০৫:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com