নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১০ জুলাই ২০২৩ প্রিন্ট ২০৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের স্টক ডিভিডেন্ড বিওতে প্রেরণ করা হয়েছে। ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১০ জুলাই বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ঢাকা ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। ইউসিবি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর এনআরবিসি ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।
Posted ০৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন