Ad
x
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন -বোটোয়া’র আয়োজনে আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬। আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যেই প্রথমবারের মত এ ট্রাভেল মার্টের আয়োজন। ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ২০ টি দেশের ১৩০+ এক্সিবিউটর, শতাধিক ট্যুরিজম স্টেকহোল্ডার ও ১৫,০০০ দর্শনার্থী উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। সংবাদ সম্মেলনে ট্রাভেল মার্টে আয়োজনের নানা দিক তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন ইকবাল, সহ-সভাপতি এ কে এম কামরুজ্জামান এবং বোটোয়ার পরিচালকবৃন্দ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন -বোটোয়া’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে সম্ভাবনার এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি খাতের বিনিয়োগ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এবং আন্তরিক আতিথেয়তা আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে ক্রমেই আরও আকর্ষণীয় করে তুলছে। এই সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন এবং আন্তর্জাতিক পর্যটন শিল্পের সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন -বোটোয়া প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম । আগামী ৩-৫ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন, ভ্রমণ ও এভিয়েশন শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বোটোয়া মূলত দেশের আউটবাউন্ড পর্যটন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন, একই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ট্রাভেল মার্টের চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল বলেন, বাংলাদেশ ট্রাভেল মার্ট-বিটিএম ২০২৬ সেই বৃহত্তর ভিশনেরই বাস্তব প্রতিফলন। এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (ডিএমসি), ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে, যা বাংলাদেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ ট্রাভেল মার্টে প্রথমবারের মতো ই২ই (ইঁংরহবংং-ঃড়-ইঁংরহবংং) এবং ই২ঈ (ইঁংরহবংং-ঃড়-ঈড়হংঁসবৎ) কার্যক্রম পৃথক দুটি হলে অনুষ্ঠিত হবে। এছাড়াও, ই২ই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি (উগঈ), ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে ব্যবসায়িক সংযোগ, নেটওয়ার্কিং এবং অংশীদারিত্ব গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া আন্তর্জাতিক ইুঁবৎ-ঝবষষবৎ গববঃরহম, ইঁংরহবংং ঘবঃিড়ৎশরহম অনুষ্ঠিত হবে। সেই সাথে পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া, বিটুসি প্ল্যাটফর্মে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ট্রাভেল অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য-সংক্রান্ত তথ্য ও আকর্ষণীয় অফার সরাসরি গ্রহণের সুযোগ পাবেন।

Facebook Comments Box

Posted ০৬:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com