শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

রবিবার, ০৭ জুন ২০২০   প্রিন্ট   ৭৬৯ বার পঠিত

৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট লিমিটেড, মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ফরচুন সুজ লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা পেট লিমিটেড : খাদ্য ও আনুষঙ্গিক খাতের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০.০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৮ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৩ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪ টাকা ১৩ পয়সা।

মেঘনা কনডেন্স মিল্ক : খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ১ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৫৫ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫৭ টাকা ২৯ পয়সা।

একমি ল্যাবরেটরিজ লিমিটেড : ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৭৪ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৪৩ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৯৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১৫ পয়সা।ধপসব
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৮ টাকা ৪৮ পয়সা।

ফরচুন সুজ লিমিটেড : চামড়া খাতের এ কোম্পানি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৫ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৭ পয়সা।

Facebook Comments Box

Posted ০১:১২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com