বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

সোমবার, ২৯ মে ২০২৩   প্রিন্ট   ১৯৬ বার পঠিত

৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- ঢাকা ব্যাংক লিমিটেড, কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুন্সে এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ঢাকা ব্যাংক: ব্যাংকটির স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৮ জুন ২০২৩।

কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭২ পয়সা।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামি ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ১৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ৪৯ পয়সা।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামি ২৭ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৯ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৩।

 

Facebook Comments Box

Posted ০১:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com