Ad
x

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল আইডিএলসি ফাইন্যান্স

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল আইডিএলসি ফাইন্যান্স

৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স। আজ বুধবার (১৩ জানুয়ারি)নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চার বছর মেয়াদী আনসিকিউরড, নন-কনভার্টেবল এবং জিরো কুপন বন্ড স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড এবং কর্পোরেটসসহ অন্যান্য যোগী বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্সের চলমান আর্থিক চাহিদা পূরণ করবে।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবি যথাক্রমে ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স কাজ করছে।

 

Facebook Comments Box

Posted ০৬:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com