|

Advertisement
×

৫ বছর পর ফার্স্ট ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   প্রিন্ট   ১৭০৮ বার পঠিত

৫ বছর পর ফার্স্ট ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

৫ বছর পর সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছেল। গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১৩ এপ্রিল। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ৮.৫৫ টাকায়।

আর্থিক খাতের ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০০ কোটি টাকা এবং ১১৬ কোটি ২২ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৫ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৬২ লাখ ২০ হাজার ২৫৮টি শেয়ারের মধ্যে ৪১.৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৩.৯০ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৪.৭৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com